দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের পটিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে চক্রশালা স্টেশনের কাছাকাছি বাহুলী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় তাঁর একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রেললাইনের পাশে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, ভোর বা সকালে চলাচলকারী ট্রেনগুলোর কোনো একটির নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ রুটে প্রতিদিন ভোর ৪টায় চট্টগ্রাম থেকে মহানগর এক্সপ্রেস, সকাল ৬টায় কক্সবাজার এক্সপ্রেস এবং সকাল ৭টায় সৈকত এক্সপ্রেস পটিয়া স্টেশন হয়ে চলাচল করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবদুস সালাম বলেন, রেলপথে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর স্থানীয়দের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন। বিষয়টি ইতোমধ্যে রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। তবে কোন ট্রেনের নিচে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
এমএস/